দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, মঙ্গলবার (২৫ মে) সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড়। কাউন্টার থেকে শুরু করে বাসের জন্য অপেক্ষার সারি সবখানেই মানুষের চাপ।
তবে যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত বাস। কেউ বসে, কেউ দাঁড়িয়ে আবার কেউ পরিবার নিয়ে টার্মিনালের এক কোণে অপেক্ষা করছেন বাড়ি ফেরার আশায়।
যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেছেন, কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে। আবার অনেকের মতে, ভাড়া স্বাভাবিক রয়েছে। এ নিয়ে টার্মিনালজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ময়মনসিংহগামী এক যাত্রী জানান, এখনো অতিরিক্ত ভিড় না থাকায় সহজেই টিকিট পাওয়া যাচ্ছে। তবে বিকেলের পর পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
অন্যদিকে, টাঙ্গাইলগামী আরেক যাত্রী অভিযোগ করেন, অনেক বাস যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত ছাড়ছে না, ফলে সময়মতো যাত্রা শুরু করা যাচ্ছে না।
বাস সংশ্লিষ্টরা বলছেন, টঙ্গী ও গাজীপুর এলাকায় তীব্র যানজটের কারণে অনেক বাস মহাখালী পর্যন্ত আসতে পারছে না। ফলে কিছু পরিবহন গাজীপুর এলাকা থেকেই যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
এদিকে, রাতে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গাড়ি এখনও টার্মিনালে এসে পৌঁছায়নি। সেকারণে দুয়েকটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রায় বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবহন সংশ্লিষ্টদের। তারপরও নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার প্রত্যাশা সবার।
কেএম